1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

স্বাধীনতার পরে এই ১ম বারের মতো মাদারীপুর আদালতে ধর্ষকের ফাঁসির রায়

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক শরীফ কে,এম রেজা জাকের ২০১৯ ইং সালের দায়েরকৃত ধর্ষণের পর হত্যা মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদন, বাদী ও বিবাদী পক্ষের স্বাক্ষী-ছাবুদ, আইনজীবীদের যুক্তিতর্ক এবং অকাট্য প্রমাণাদির ভিত্তিতে দীর্ঘ প্রায় ৬ বছরের মাথায় মাদারীপুর সদরের উপকন্ঠে পূর্ব খাগদী এলাকার মৃত সিরাজুল ইসলাম খানের পুত্র সাজ্জাদ হোসেন খানকে ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসির রায় ও ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) এ রায় ঘোষণার সময় আদালতে সংশ্লিষ্ট আসামী, বাদী -বিবাদী পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের কৌশলী(পিপি) ছাড়াও গণমাধ্যম কর্মীদের ভিড়ে আদালত পাড়া জনাকীর্ণ ছিলো। মাদারীপুর জঅই-৮ ও পুলিশ তদন্ত রিপোর্ট, চার্জশীট ও ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ ইং সালের ১৩ জুলাই মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং নিহত কিশোরীর পিতা মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকির- লাশটি তার কন্যা দীপ্তির (১৩) বলে সনাক্ত করেন।

এরপর তিনি তার মাদারীপুর সদর মডেল থানায় আসামী অজ্ঞাত উল্লেখ করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে মাদারীপুর জঅই- ৮ এর সদস্যরা তদন্ত শুরু করলে বেরিয়ে আসে যে, ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খান দীপ্তীকে একা পেয়ে তার বাড়ীতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে এবং পরে তার লাশ উদ্ধারস্থল ঐ পুকুরে ফেলে দিয়েছিলো। নিহত দীপ্তি সদর উপজেলার বলাইচর সামসুন্নাহার মহিলা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো। মাদারীপুর জঅই-৮( সিপিসি) এর তদন্তে জানা যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত সাজ্জাদ খান পূর্বেও আরেকটি শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন এবং ২০১১ সালে তিনি আদালতের মাধ্যমে সে মুক্তি পায়। ধর্ষক ও হত্যাকারী সাজ্জাদ খান পেশায় একজন ইজিবাইক চালক এবং তার ইজিবাইকে কোনো মেয়ে বা কিশোরী একা পেলে সে অত্যন্ত কৌশলে তাদের ধর্ষণ করে এবং এরই জেরে দীপ্তীকে মাদারীপুরের ইটেরপোল বাসষ্ট্যান্ড থেকে চরমুগিরিয়া যাবার প্রাক্কালে যাত্রী হিসাবে একাই তার ইজিবাইকে উঠিয়ে সুযোগমতো ধর্ষণ ও হত্যা করে।

ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ সিনিয়র আইনজীবী শরীফ মোঃ সাইফুল কবীর বলেন, এ রায়ে মাননীয় আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, নিহতের পরিবার সুবিচার পেয়েছেন এবং পরবর্তীতে এহেন মারাত্মক মানবতাবিরোধী গর্হিত অপরাধ করার আগে যে কোনো অপরাধী শতবার ভাববে, এহেন কাজ করা থেকে বিরত থাকবে। এছাড়াও নিহতের পিতা মজিবর ফকির এ রায়ে সন্তোষ প্রকাশ করে আদালত ও আইনজীবী সহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্বাধীনতার পরে এটাই প্রথম এমন মামলার রায়। এছাড়াও আদালত কর্তৃক আসামীকে ফাঁসির রায়ের পাশাপাশি ১০ লক্ষ টাকা যা জরিমানা করা হয়েছে- আসামী যদি সেটা প্রদানে ব্যর্থ হন তবে তার অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় করার নির্দেশও প্রদাণ করেছেন বিজ্ঞ বিচারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট