1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

র‍্যাবের যৌথ অভিযানে শিশু ছাত্রী ধর্ষণ,পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতনসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে থাকে। শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।তারেই ধারাবাহিকতায় বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ৯ বছর বয়সী শিশু ভিকটিম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। গত ২০/০৯/২০২৫ তারিখ দিবাগত রাতে নৈশভোজের পরে মাদ্রাসার নির্ধারিত শ্রেণিকক্ষে অন্যান্য ছাত্রীদের সাথে সে ঘুমিয়ে যায়। ধৃত আসামি উক্ত মাদ্রাসার পরিচালক মোঃ আবু তালেব রাত ১২ টার দিকে ভিকটিমকে ঘুম থেকে উঠিয়ে শ্রেণিকক্ষের বাইরে মাদ্রাসার রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪/২৫, তারিখ- ২৩/০৯/২০২৫; ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)। ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি মোঃ আবু তালেব (৩৭), পিতা-মৃত দরবার আলী, সাং-ফেলানপুর, থানা- রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে ইং ২০/১০/২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় জিএমপি, গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন আলবারাকা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট