1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

রংপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস, ২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। ২০শে অক্টোবর ২০২৫ সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ আবু জাফর। জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তৃতায় মোঃ আবু জাফর বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যাগত সমষ্টি নয়, এটি একটি দেশের সামগ্রিক উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতিচ্ছবি। দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, নীতিনির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে যেমন পরিসংখ্যানের ভূমিকা রয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নেও নির্ভুল পরিসংখ্যান সমভাবে গুরুত্বপূর্ণ। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বিষয়ভিত্তিক সঠিক তথ্য কার্যকর ভূমিকা পালন করবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে বিভাগীয় কমিশনার বলেন, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বিশ্লেষণ যত উন্নত হবে, প্রকাশিত পরিসংখ্যান তত গ্রহণযোগ্যতা পাবে। তিনি সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিসংখ্যান দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিসংখ্যানের গুরুত্বকে উপলব্ধি করতে পারি। সঠিক পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।
তিনি আরো বলেন, সঠিক পরিসংখ্যান ছাড়া একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। নীতিনির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন সেক্টরের অগ্রগতি পরিমাপে পরিসংখ্যানের বিকল্প নেই। তিনি উন্নত বিশ্বের ন্যায় তথ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি অবলম্বনের পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদকরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জান্নাত।
আলোচনাসভার শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন উইংয়ের কার্যক্রম সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপরিচালক রাজিব ঘোষ। অনুষ্ঠানে বিভিন্নপিআইডি’র সহকারী পরিচালক রুপাল মিয়া সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। নীতিনির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট