1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

সাতক্ষীরার তালায় ১২ ফুট লম্বা বেগুনগাছ, দেখতে উৎসুক জনতার ভিড়

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। একটি বেগুনগাছের উচ্চতা বেড়ে পৌছেছে প্রায় ১২ ফুট লম্বায়। শুধু তাই নয়, গাছটিতে ঝুলতে দেখা গেছে ২০ থেকে ২৫টি বেগুন। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রতিদিন শত শত কৌতুহলী নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।
অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা এই বেগুনগাছ এখন তালা উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ বৃহস্পতিবার দুপুরে মাঝিয়াড়া গ্রামে গিয়ে দেখা গেছে, জয়নুদ্দীন সরদার নামে স্থানীয় এক মুদি দোকানদার প্রায় ১৪ মাস আগে স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের একটি বেগুন চারা রোপণ করেছিলেন। নিয়মিত যত্নে গাছটি ধীরে ধীরে বেড়ে এখন প্রায় ১২ ফুট উচ্চতায় পৌছেছে । গাছে এখন ঝুলছে ২০–২৫ টি বেগুন। উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা বাঁশের কঞ্চি।
জয়নুদ্দীন সরদার বলেন, ছোট বেলায় শুনেছি বেগুন তলায় হাট বসবে। আমার এই বেগুন গাছ প্রমাণ করলো যে বেগুন তলায় হাট বসা অসম্ভব নয়। প্রায় ১৪ মাস আগে আমি গাছটা লাগিয়েছিলাম। ভাবিনি এত লম্বা হবে। এখন পর্যন্ত ১০-১২ কেজি বেগুন তুলেছি। খেতেও খুব সুস্বাদু।
স্থানীয় বাসিন্দারা বলেন , এত লম্বা বেগুনগাছ আমরা কখনো দেখিনি। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য উৎসুক মানুষ আসে দেখতে। এখন এটা আমাদের গ্রামের অন্যতম আকর্ষণ।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় “শয়লা” জাতের বেগুন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে গাছটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট