1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস উপলক্ষ্যে মাদারীপুরে “রাইটস যশোর” নামক এনজিও কর্তৃক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রবিবার (১২,অক্টোবর) সকালে “রাইটস যশোর” নামক এনজিও মাদারীপুর শাখা কর্তৃক এফএসটিআইপি (ফাইভ স্লেভারী ট্রাফিকিং ইন পারসনস) প্রোগ্রামের অংশ হিসাবে “এ রাইটস বেজ এ্যাওয়ারনেস ক্যাম্পেইন” শিরোনামে মাদারীপুর শহরে প্রথমে একটি রেলি উদযাপিত হয়। রেলি শেষে উক্ত সংস্থাটির পক্ষ থেকে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত এনজিও এর মাদারীপুর জেলার প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী বায়োজিদ মিয়ার পরিচালনা ও সঞ্চালনায় এতদসংক্রান্ত রেলি ও আলোচনা সভাটি পরিচালিত হয়। উক্ত আলোচনা সভায় লিঙ্গবৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহন ও সুযোগ সৃষ্টি করা ছাড়াও মানব পাচার এবং বাল্য বিবাহ নিয়ে বিশদ আলোকপাত করা হয় । এতে প্রধান অতিথি হিসাবে আচমত আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবীর তাদের প্রতিষ্ঠানে এমন একটি মহতী, সচেতনতাবৃদ্ধি ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজনের জন্য “রাইটস যশোর” এনজিও এর মাদারীপুর জেলার প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া, কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে ছাত্র-ছাত্রীদের তা ধৈর্য্যের সাথে শোনার আহবান জানান। এসময় প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া উল্লেখিত বিষয়াদির প্রসঙ্গ নিয়ে উপস্থিত শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করলে তারাও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় “রাইটস যশোর” এনজিও এর সিনেমপরিনা প্রজেক্টের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু, শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান, শুভ্রা সুলতানা, সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর ছাড়াও উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক ছাত্র-ছাত্রী অংশগহন করেন। আলোচনা সভা শেষে উক্ত এনজিও এর প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া উল্লেখিত স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট