1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন ইরানি জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী, পাল্টা হুমকি তেহরানের বগুড়া সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পান্ডুল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে দুই পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে লালমনিরহাটে সাংবাদিক সম্মেলন এলজিডির রাস্তা সংস্কারে প্লাস্টিক বর্জ্য পোড়ানো,পরিবেশ হুমকির মুখে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক-৩ রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব লাকু লক্ষ চোখের অশ্রুুজল ঝরিয়ে, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব, সাহসী ও নির্যাতিত নেতা আনিছুর রহমান লাকুকে লক্ষ চোখের অশ্রু জল, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন। বুধবার (৮ অক্টোবর) বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা আনিছুর রহমান লাকুর জানাজায় অংশ নেন। এ সময় আনিছুর রহমান লাকুর রাজনৈতিক জীবন তুলে ধরে বক্তব্য রাখেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, এবি পার্টির জেলা সভাপতি আব্দুল বাসেত মারজান, গণতান্ত্রিক ছাত্র সংসদ মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। নেতৃবৃন্দরা বলেন, সৎ, পরিচ্ছন্ন, সাহসী, সংগ্রামী ও নির্যাতিত নেতা ছিলেন আনিছুর রহমান লাকু। তিনি বিএনপি’র দূর্দিনে মাঠে থেকে দলের নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা রেখেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পতিত আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় তাকে ১০ বছরের কারাদন্ড দিয়েছিল। এরপরেও তিনি দল ত্যাগ না করে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে এসেছেন। বিএনপি’র রাজনীতি করার কারণে তাকে তিনদিন গুম হতে হয়েছিল। দল, মত, ধর্ম, বর্ন নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের সাথে সুসম্পর্ক রেখেছিলেন আনিছুর রহমান লাকু। তিনি রংপুর-৩ সদর আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা বিএনপি’র কাউন্সিলে তিনি একমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এ সময় বক্তাদের অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর বাদ মাগরিব হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ছোট নুরপুর কবরস্থানে আনিছুর রহমান লাকুর দাফন কার্য সম্পন্ন করা হয়। জেলা বিএনপি’র কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে বুধবার সকালে আনিছুর রহমান লাকু বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিছুর রহমান লাকুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারমাইকেল কলেজ ছাত্রদলের আহবায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপি’র সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আনিছুর রহমান লাকু পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় ১০ বছরের কারাদন্ড হয়েছিল। এছাড়া তিন দিন গুম করাসহ তিনি অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট