1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা

পার্বতীপুরে ট্যাংকলরী-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিবেদকঃ 

দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরীর সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কাঞ্চন বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়কের বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন বিবি দিনাজপুরের খানসামা উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুরগামী একটি ট্যাংকলরী (নম্বর: ৪১-০০৩২) ও গাইবান্ধাগামী মাইক্রোবাস (নম্বর: ট-১৫-৮৪-২৫) বান্নিরঘাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাঞ্চন বিবি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী সিরাজ উদ্দীন (৮০) কে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় নিহত কাঞ্চন বিবির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্যাংকলরীটি শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট