1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো

জীবনসঙ্গী খোঁজার মেলা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ
‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে শেষ হলো সাঁওতাল সম্প্রদায়ের মেয়েদের জীবন সঙ্গী খোঁজার মিলনমেলা। হাতে চুড়ি, কপালে টিপ, রঙিন শাড়িতে অপরূপ সাজে পছন্দের জীবন সঙ্গীর খোঁজে দূরদূরান্ত থেকে মিলনমেলায় হাজির হয়েছিল ক্ষুদ্র জাতি গোষ্ঠীর তরুণ-তরুণীরা। গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত নিজপাড়া ও মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির বিদ্যালয় মাঠে মিলনমেলা আয়োজন করে। বউমেলাকে ঘিরে বিদ্যালয়ের মাঠে নানা পণ্যের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। আর তাই মেলা প্রাঙ্গণ বিদ্যালয়ের মাঠসহ পুরো গোলাপগঞ্জ বাজার এলাকায় ছিল উৎসবের আমেজ । সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী অসংখ্য মানুষও এই মেলা দেখতে আসেন।

‎মেলার আয়োজকরা জানান, আগে মেলায় তরুণ-তরুণীরা পছন্দের মানুষ খুঁজে পেলে পরিবারের কাছে জানাতো, পরের বছর মেলায় তাদের নাম-পরিচয় তুলে ধরে বিয়ের আয়োজন করা হতো।

‎মতো বিয়ে-শাদির ব্যাপারগুলো তত হৈ হুল্লোড় নেই, এরপরও শত বছরের পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে আয়োজকরা।

‎মেলায় খুঁজে পাওয়া হরিপুরের চিন্তামনি হাসদা (১৯) ও মোহনপুরের হোপনা সরেন (২৫) নামের নতুন জুটি এবং তাদের অভিভাবকরা জানান, ছেলেমেয়ে একে অপরকে খুব পছন্দ করেছে, তাই আমাদের কোনো আপত্তি নেই, রীতিনীতি ও নিয়ম অনুযায়ী বিয়ে হবে। সাবেক আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাজুন বেসরা ও শীতল মার্ডি বলেন, প্রতি বছর এই মেলায় ২০০ থেকে ২৫০ জুটি, এবার আরো বেশি বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎মেলা উপলক্ষে আলোচনা সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা যোসেফ হেমরমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, মঞ্জুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবিন মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট