1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বান্দরবানে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুর ছবুর ও ২নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত গরিবদের বঞ্চিত করে ধনীদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি সুবিধা বণ্টন, আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ দাবি এবং অবৈধ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর অনিয়মের সঙ্গে অভিযুক্ত দুই ইউপি সদস্য জড়িত।

প্রতিবন্ধী নুরুল কবির অভিযোগ করে বলেন, “আমি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছিলাম। কিন্তু ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। ২০ হাজার টাকা দেওয়ার পর কাজ শুরু হলেও বাকি টাকা দিতে না পারায় ঘরটি অসমাপ্ত পড়ে আছে।”

আরেক ভুক্তভোগী ইসলাম খাতুন বলেন, “আমার নামে একটি ঘর বরাদ্দ হয়েছিল। কিন্তু ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারায় আমি এখনও ঘরটি পাইনি।”

এছাড়া ভুক্তভোগী মো. সিরাজ অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ, অথচ কোনো সরকারি সুবিধা পাই না। বরং সব সুবিধা ধনী ও প্রভাবশালীদের দেওয়া হচ্ছে।”

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সিংমাইনু তঞ্চঙ্গা, মো. বাহার, সিরাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবির ক্যাপশন: বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট