1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

পার্বতীপুর পৌরসভার গুলপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুলপাড়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা চলমান রয়েছে। বছরের পর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় এলাকার মানুষ নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট অচল হয়ে পড়ছে, বাড়িঘরে ঢুকে পড়ছে পানি। ফলে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
কালভার্ট ও ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুরবস্থা আরও তীব্র আকার ধারণ করেছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন কাদামাটি ও নোংরা পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে করে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত উন্নয়ন না থাকায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। আর বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছে যায়। পানি নিষ্কাশনে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এলাকাবাসীর ক্ষোভ স্থানীয় এক বাসিন্দা বলেন, “ড্রেন বন্ধ হয়ে আছে, পানি বের হতে না পারায় আমাদের ঘরবাড়ি ডুবে যায়। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান মিলছে না।”শিক্ষার্থীদের অভিমত এক শিক্ষার্থী জানায় প্রতিদিন স্কুলে যেতে খুব কষ্ট হয়। জামাকাপড় ভিজে যায়, বইপত্র নষ্ট হয়। স্থানীয় নারীদের অভিযোগ এক নারী বলেন, “ঘর থেকে বের হওয়াই মুশকিল। পানি জমে থাকায় রান্নাবান্না থেকে শুরু করে প্রতিদিনের কাজ করতে কষ্ট হচ্ছে।
পৌরসভার গুলপাড়ায় জলাবদ্ধতা যেন নিত্যদিনের অভিশাপে পরিণত হয়েছে। শিক্ষা থেকে কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বহুবার অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়েই এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে চান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট