1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত পাল্টানোর চেষ্টা এসপি আবু বক্কর সিদ্দিক বহাল রয়েছে

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ইংরেজি বিভাগের ছাত্র ও জুলাই ৩৬ আন্দোলনের মুখ্য কারিগর শহীদ জাতীয় বীর আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টানোর চেষ্টা করেছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন এসবি শাখার এসপি আবু বক্কর সিদ্দিক। আবু সাঈদকে উদ্ধারকারী অয়ন সহ পাঠীরা জানান, প্রকাশ্যে পুলিশ আবু সাঈদকে গুলি করেছে সেটা সবাই আমরা দেখেছি। ওই সময়ের এসবির পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জোর করে রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলামকে পোস্টমর্টেম রিপোর্টটি ভিন্নখাতে নেওয়ার জন্য ভয়-ভীতি দেখিয়েছিল। ইতিমধ্যে সেই ডাক্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পোস্টমর্টেম রিপোর্টের বর্ণনা দিয়েছেন। ওই
চিকিৎসক বলেন, আমার স্ত্রী ও দুটি সন্তান আছে। তখনকার ওই সরকার থাকলে এখন আমার কী হতো? আমি জীবনের ঝুঁকি নিয়ে সত্য রিপোর্ট প্রদান করেছি। আমি আবু সাঈদ হত্যার নির্দেশ দাতাসহ জড়িতদের বিচার ও শাস্তি চাই। আমরা এ কারণে সাধুবাদ জানাই। আমরা চাই আবু বক্কর সিদ্দিকসহ আবু সাঈদ হত্যাকাণ্ডে ইন্ধনদাতা সহায়তাকারী এবং পোস্টমর্টেম রিপোর্ট বদানোর চেষ্টা করে ভয়-ভীতি দেখিয়েছেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান হোসেন জানান, পুলিশ এখনো পরিবর্তন হয়নি। পুলিশের মধ্যে এখনো ঘাপটি মেরে আছে ৩৬ জুলাই বিরোধী অনেক কর্মকর্তা। আজকে কোথাও কোন দুর্ঘটনা ঘটলে সেখানে সহজে পুলিশ যেতে চায় না । কারণ হলো আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বদলাতে ডাক্তারকে ভয়ভীতি দেখানো পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের মতো জুলাই বিরোধী অনেক কর্মকর্তারা উপরে বসে কলকাটি নাড়ছেন। তবে আবু সাঈদের হত্যার সাথে জড়িত ও পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর কারিগর আবু বকর সিদ্দিক সহ সকল পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট