1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

মনপুরায় বিচার না পেয়ে বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঁ

ভোলার মনপুরায় মারধরের শিকার হয়ে বিচার না পেয়ে আব্দুল খালেক (২২) নামের এক জেলে বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, স্থানীয় এক জেলের মারধরের শিকার হয়ে বিচার না পেয়ে গেল ৪ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেন খালেক। এরপর টানা ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। খালেক মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুর রব ওরফে রবু মাঝির নৌকায় দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতেন খালেক। শারিরীক অসুস্থতার জন্য কয়েকদিন মাছ ধরতে না যাওয়ায় গেল ২ সেপ্টেম্বর মঙ্গলবার রবু মাঝির ছেলে আশিক ও ইব্রাহিম খালেককে বেধড়ক মারধর করেন। মারধরে সে জ্ঞান হারালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
খালেকের বড় ভাই চ্যানেল ভোলাকে জানান, খালেককে মারধরের পর আমরা কয়েক জায়গায় বিচারের জন্য যাই। কিন্তু, কেথায়ও বিচার না পেয়ে খালেক লোকলজ্জায় আত্মহত্যার জন্য কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। এরপর টানা ৪ দিন আইসিইউতে থাকার পর সোমবার রাতে খালেকের মৃত্যু হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর চ্যানেল ভোলাকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে, পরিবারের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট