1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

পঞ্চগড়ে জিয়া পরিষদের আয়োজনে শিক্ষক সমাবেশ, শিক্ষাখাত ও ভোট সচেতনায় গুরুত্বারোপ

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসনে আসন ভিত্তিক মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের আয়োজনে এ সমাবেশে শিক্ষকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। তিনি বক্তৃতায় বলেন, “দলীয় কোনো মামলা থাকার কথা নয়। যদি কারও নামে মিথ্যা মামলা থেকে থাকে, আমাদের জানাবেন, আমরা খতিয়ে দেখব। বিএনপি রাজনীতির নামে ব্যবসা করে না। ক্ষমতায় এলে শিক্ষা খাতের অচলাবস্থা দূর করা হবে।”

তিনি আরও জানান, ক্ষমতায় এলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া নতুন ভোটারদের কাছে শিক্ষকেরা সঠিকভাবে জনগণকে প্রভাবিত করবেন। সমাবেশে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরাই মানবতার ফেরিওয়ালা। আপনারা যে মর্যাদা ও দায়িত্বে আছেন, সেটিকে সম্মান জানাতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদ ই আজম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সমাবেশে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট