1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন ইরানি জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী, পাল্টা হুমকি তেহরানের বগুড়া সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পান্ডুল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে দুই পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে লালমনিরহাটে সাংবাদিক সম্মেলন এলজিডির রাস্তা সংস্কারে প্লাস্টিক বর্জ্য পোড়ানো,পরিবেশ হুমকির মুখে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক-৩ রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ

‎ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

তৃপ্তি সরকার, ষ্টাফ রিপোটাঃ

‎ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে সরাসরি সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য বিষয় মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন।

‎র‍্যালি পরবর্তী আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, পরিকল্পনার উপপরিচালক তাপস কুমার শীল বলেন, সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান।

‎বক্তারা বলেন, মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশুর সুস্থ বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। মাতৃদুগ্ধ শুধু শিশুর শারীরিক বৃদ্ধিই নয়, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত, এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। পাশাপাশি শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে এবং কর্মজীবী মায়েদের জন্য স্তন্যদান সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

‎জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের আরো অনেকে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট