1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

দোকানদার বিহীন সততা স্টোর শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে-জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ প্রজন্মের শিক্ষার্থীদের সততা চর্চায় শিক্ষা প্রতিষ্ঠানে দোকানদার বিহীন এই সততা স্টোর অগ্রণী ভূমিকা রাখবে। দুর্নীতি প্রতিরোধে সততা ও নীতি নৈতিকতা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে শিক্ষার্থীরা। সততা স্টোর সততা চর্চায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিবেকবান হিসেবে গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী প্রমুখ। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে সততা স্টোরের অনুকূলে ২৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে জেলার সাতক্ষীরা উপজেলার নির্বাচিত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােনর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট