1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

ধুনটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

ধুনট প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

আজ (২২ আগষ্ট) শুক্রবার বিকাল ৩ঘটিকায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সোবহান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সজিব আকন্দ-এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট-শেরপুর নির্বাচনী এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হলো সংস্কারের প্রধান লক্ষ্য। সেই সংস্কারটাই হলো বিশ্বের বহুদেশের মতো পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে বহুদেশে শান্তি এসেছে। কালো টাকার দৌরাত্ম, মাস্তানি ও সন্ত্রাস বন্ধ করার একমাত্র উপায় হলো পিআর পিদ্ধতির নির্বাচন। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়। পিআর আজকে দেশের সকল ধারার মানুষের দাবীতে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে জুলাই সনদের আইনী স্বীকৃতি কেউ দিয়ে দেবে সেটা আশার গুড়ে বালি। সবাইকে আহবান জানাবো, টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি অধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোড় দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাও মুফতি হেদায়েতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন মন্টু, সহ-সভাপতি মোঃ আবু তালেব, যুগ্ম সম্পাদক মোঃ আবু নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন, সেক্রেটারি মোঃ শাহীন আলম, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও মোস্তাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন প্রমুখ।

পরিশেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন সভাপতিঃ মোঃ সজীব আকন্দ সহ-সভাপতিঃ মোঃ বাবলু শেখ সেক্রেটারিঃ মোঃ বাবুল খান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট