1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

শেরপুরের সাবেক পুলিশ সুপার আশরাফুল আজিম সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আশরাফুল আজিমকে অবশেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার নানা অনিয়ম, দমন–পীড়ন ও স্বৈরাচারী কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। দেরিতে হলেও এমন একটি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অভিনন্দন জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে দায়িত্বকালীন সময়ে আশরাফুল আজিম ক্ষমতাসীন দলের বিরোধী মতাদর্শের অসংখ্য নিরীহ মানুষকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়িয়ে জেল জুলুম চালিয়েছিলেন। অভিযোগ রয়েছে, তার নির্দেশে বিনা বিচারে ৫–৬ জনকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়। ফলে শেরপুরে এক ধরনের ভয়ভীতি ও পুলিশি দমননীতি প্রতিষ্ঠিত হয়েছিল।

তার এমন অমানবিক কর্মকাণ্ডে শুধু রাজনৈতিক কর্মীই নয়, সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছেন। স্থানীয়রা জানান, রিকশাচালক থেকে শুরু করে পথচারী—রাস্তা ফাঁকা না পেলে যেকাউকে হেনস্তার শিকার হতে হতো। এক কথায়, পুরো জেলা তার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিল।

মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা। সাময়িক বরখাস্তের সিদ্ধান্তে তাই সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শুধুমাত্র বরখাস্ত নয়, তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চালিয়ে দোষ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সচেতন নাগরিক সমাজ।

আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপকে জনগণ যুগোপযোগী এবং সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো পুলিশ কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি যেন ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট