1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর চু’রির ঘটনায় চোর চ-ক্রের ২ সদস্য গ্রেপ্তার,প্রশংসা ভাসছেন এসপি ও ওসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে পৌর এলাকায় চাঞ্চল্যকর ফোরকানের বাড়িতে চুরির ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের নির্দেশে,ওসি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ,ত্বরিত এ অভিযানে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে,বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে মোঃ ফোরকান হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চোর চক্রের একটি দল আক্রমণ করে গত ৮ ই আগস্ট মোটরসাইকেল,টেলিভিশন,ট্যাব,গহনা,নগদ টাকা পয়সা সহ লাখ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়,পরবর্তীতে ফোরকান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি চুরি মামলা দায়ের করেন,মামলা গ্রহণের সঙ্গে সঙ্গেই বোরহানউদ্দিন থানা পুলিশ ওসি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশের চৌকস একটি টিম।
পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয় এবং ১১ আগস্ট সোমবার বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান,বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহের অসীম দাশ সহ থানা পুলিশের চৌকস একটি টিম বাবু নামে একজনকে গ্রেফতার করে,তার দেওয়া তথ্যর ভিত্তিতে ১২ আগস্ট নাঈম প্রকাশ অথৈ নামে আরেকজনকে পক্ষিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের লালদীঘির পার এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং ১৩ ই আগস্ট সকালে গ্রেফতারকৃত অথৈ এর দেওয়া তথ্যর ভিত্তিতে চুরি হয় একটি মোটরসাইকেল,ট্যাব ও টেলিভিশন উদ্ধার করা হয়,বর্তমানে হাওলাদার মার্কেট এলাকার নাগর মাতব্বরের ছেলে রনি নামে আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এদিকে চুরি হওয়া মাল ফেরত পেয়ে ফোরকান হোসেন বলেন,অতি স্বল্প সময়ের মধ্যে বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুইজন চোরকে আটক করেছে,একজনকে এখনো আটকের চেষ্টা চলছে,আমার চুরি হওয়া ৩ টি মাল উদ্ধার করা হয়েছে,আমি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক ও বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন,ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক মহোদয়ের নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশ সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে,অপরাধ করে কেউ পার পাবে না,তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”
ওসি আরো জানান,গ্রেফতারকৃত অথৈ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে,বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।আটক বাবুও অথৈ কে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। তারা বলেন,ওসি সিদ্দিকুর রহমান যে সাহস, দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে। এ সাফল্যে বোরহানউদ্দিনের সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে,তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট