1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ, শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ, শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক পানি প্রবেশ শুরু হয়েছে। এতে প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানও ব্যাহত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৯টায় ২১.৬২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। যদিও এটি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানিবন্দি এলাকার মধ্যে সদর উপজেলার নারায়ণপুরে ৫০০, আলাতুলিতে ৬০০, শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ২ হাজার, উজিরপুরে ৪৫০ ও দুর্লভপুরে প্রায় ৩ হাজার পরিবার রয়েছে। এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষজনের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি ও বন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৪৩ হেক্টর এবং শিবগঞ্জে ৩৬০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাঁকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, “আমাদের ধান ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন অনেক বাড়ির চারপাশ পানি ঢুকে গেছে, বাড়ির জায়গা ছাড়া চারিদিকে পানি।”

সদরের নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, “পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ৫০০ পরিবার পানিবন্দি হয়েছে, যার ফলে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। পানির এমন ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের পুরো এলাকা প্লাবিত হতে পারে।”

শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আজম আলী জানান, “ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর ও বাদশাপাড়াসহ নিম্নাঞ্চলের জমিগুলো ডুবে গেছে। এখানে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।”

শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানা গেছে, নিম্নাঞ্চলের ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকায় শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের উচ্চ জায়গাগুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন।

ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, পানিবন্দি এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবগঞ্জ উপজেলার মানুষ। তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট