1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পর থেকে চলছে বিতর্ক। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে এটা মেনে নিতে পারছেন না ভারতের একাংশ। তবে বিতর্ক ও সমালোচনার মাঝেও এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারত।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই নিশ্চিত করেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন টুর্নামেন্টে তারা অংশ নিচ্ছে এবং এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপ থাকলেও বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, এ সিদ্ধান্ত হঠাৎ করে নয় বরং দুই মাসব্যাপী গভীর পর্যালোচনা ও আলোচনা শেষে নেওয়া হয়েছে।

বোর্ডের মতে, কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে আসা আন্তর্জাতিক ক্রীড়ানীতির পরিপন্থী, যা ভারতের ভবিষ্যৎ ক্রীড়া আয়োজক হওয়ার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশ্বজুড়ে ভারতের ক্রীড়াঙ্গনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাওয়া বিসিসিআই মনে করছে, এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা একান্ত প্রয়োজনীয়। বিশেষ করে অলিম্পিক ২০৩৬, কমনওয়েলথ গেমস ২০৩০ এবং ইয়ুথ অলিম্পিক ২০৩২-এর মতো বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের আয়োজক হওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বজায় রাখতে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

এদিকে, দেশের অভ্যন্তরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিসিআই ও সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নেই, সেখানে ক্রিকেট চালু রাখা দ্বিচারিতা।’ তিনি স্পনসর, সম্প্রচারকারী ও স্ট্রিমিং অ্যাপগুলোকে বয়কট করারও আহ্বান জানান।

২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ, যার দিকে তাকিয়ে আছে এশিয়ার কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট