1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-১ আসন সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মিঠাপুকুরে আদিবাসী শিকারীদের হাতে চলছে বন্যপ্রানী নিধন, নিশ্চুপ স্থানীয় বন প্রশাসন,বিপন্ন জীববৈচিত্র্য ঠাকুরগাঁও-২ আমার শেকড় আমার স্বপ্ন একান্ত সাক্ষাৎকার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব ফ‌য়জুল ইসলাম হিরুর সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত জীবননগরে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার থালা-বাটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীরা নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা

পঞ্চগড়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ আটক মাদকব্যবসায়ী হেলাল

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকা থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটক হেলাল ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে।

শনিবার (২ আগস্ট) রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের একটি বিশেষ টহল দল কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। অভিযানে হেলালের বাড়ির একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা। সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, হেলাল দীর্ঘদিন ধরে ভারতীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত থেকে দেশে মাদক সরবরাহ করতেন। তিনি পঞ্চগড় অঞ্চলের অন্যতম প্রধান ট্যাপেন্টাডল সরবরাহকারী হিসেবে পরিচিত।

অভিযান শেষে আটক হেলালকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনীর অভিযানে আমাদের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।”

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে, এই সাইকেল মেকানিক ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত ছিল। অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।” উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট