1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মিষ্টির দোকানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর শহরের প্রধান ডাকঘর সংলগ্ন আদি সাতক্ষীরা ঘোষ মিষ্টি দোকানকে মিষ্টি বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা করলো মাদারীপুর জেলা ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) সুচন্দন মন্ডল।

ঘটনার বিবরণ ও সরজমিনে উক্ত কার্যালয়ে গিয়ে জানা যায়, সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) পান্না হাওলাদার উক্ত প্রতিষ্ঠান থেকে ৪ ধরনের মিষ্টি ক্রয় করেন। ওজন ঠিক আছে কিনা তা তিনি যাচাই করে দেখেন যে হাড়িসহ দধির ওজনে কারচুপি করেছ উক্ত প্রতিষ্ঠানটি এবং এতে তিনি সংক্ষুব্ধ হয়ে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানটির ম্যানেজার গোপীনাথ ঘোষ বৃহস্পতিবার স্বশরীরে হাজির হন। তিনি ঘটনার কোনো সদুত্তর দিতে না পেরে দোষ স্বীকার করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এহেন কর্ম ও ক্রেতাদের না ঠকানোর জন্য কঠোরভাবে সতর্ক করেন সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। পরে জরিমানার টাকা প্রদান করে ক্ষমা প্রার্থণা ও ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেন ম্যানেজার গোগীনাথ ঘোষ। এর আগে মিষ্টিতে ভেজাল ও ওজনে কারচুপির কারণেও কয়েকবার জরিমানা দিয়েছে উক্ত প্রতিষ্ঠানটি। ভেজাল মিষ্টি তৈরী, ওজনে কম দোয়া, রং মিশ্রিত করা সহ নানান অভিযোগ রয়েছে শহরের ক্রেতা সাধারণের এই প্রতিষ্ঠানের প্রতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট