1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত

ভোররাতে লাইট বন্ধ করে দিয়ে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সাত পুরুষকে আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ আরও ১০ জনকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) দিনগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি সীমান্ত এলাকা দিয়ে সাত পুরুষকে পুশইন করে বিএসএফ। এরপর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ৯ নারী ও ১ জন পুরুষসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। এর তারা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় তাদের আটক করে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।

আটকের পর তাদের তেতুলিয়া ও পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
পরে বিএসএফ সদস্যরা লাইট বন্ধ করে দিয়ে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে তাদের ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে।

আটকরা বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট