1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

মহাস্থানে থেমে থাকা বালুবাহী ট্রাকে হেলপার দিল ধাক্কা, ড্রাইভার হলো নিহত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টাারঃ

বগুড়া মহাস্থানে থেকে থাকা বালুবাহী ট্রাকে হেলপার দিল ধাক্কা। এতে ঘটনাস্থলেই ভিতরে আটকা পড়ে ড্রাইভারের মৃ’ত্যু হয়েছে। নিহত ড্রাইভারের নাম মনির হোসেন (২৮)। সে পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র। আহত হেলপার একই এলাকার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র লায়ন মিয়া (২৫)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা নামক স্থানে (ঢাকা-রংপুর) মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে থেমে ছিল। এসময় গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছিল। পরে থেমে থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একই মুখী অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল। আর হেলপার গাড়ীটি চালাচ্ছিল। দুর্ঘটনার পরপরই হেলপারকে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান। এ দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের ধারনা, অদক্ষ হেলপার চোখে ঘুম নিয়ে চালানোর ফলে এ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা ভিতরে আটকাপড়া ব্যক্তিকে তৎক্ষনাৎ উদ্ধারে উন্নতমানের কোন সরঞ্জাম ব্যবহার করা হয়নি। একটি ক্রেন এন্ড রেকার ব্যবহার করার চেষ্টা করলেও সেটির ধারন ক্ষমতা ছিল বেহাল। এ নিয়ে অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। মরদেহ উদ্ধার করে স্বজনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট