1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিলেটের দুই শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিলেট সদর প্রতিনিধিঃ
সিলেটের বহুল আলোচিত ও সমালোচিত পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক এবং রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) সকালে বিস্ফোরক ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর এবং রুনু মিয়া ২ নম্বর আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। কিন্তু রোববার (২৭ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন।

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সেই মামলায় তারা জামিনে ছিলেন।

সবশেষ রোববার জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট