1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শ্রমিক-জনতার সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ অনুষ্ঠান: “আমাদের কথা, আমরাই বলবো”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

শ্রীপুর প্রতিনিধিঃ

আগামী ৩০ জুলাই ২০২৫, মঙ্গলবার আশুলিয়া, সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশেষ অনুষ্ঠান “আমাদের কথা, আমরাই বলবো”। এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে জুলাই মাসের গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে এবং সেই আন্দোলনের অন্যতম অগ্রণী শক্তি শ্রমিক ও সাধারণ জনগণের সম্মানে।

অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ আশুলিয়াস্থ সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, অবস্থান, যান চলাচল ব্যবস্থা এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব খান, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি সেলিম হোসেন, সহ-সভাপতিআলী আকবর, সাংগঠনিক সম্পাদক স্থানীয় বিএনপি, যুবদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, এই অনুষ্ঠান হবে বিএনপির একটি গণমুখী বার্তা যেখানে জনগণই নিজের কথা বলবে নির্যাতনের ইতিহাস, সংগ্রামের গল্প এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক ও সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া স্থানীয় এলাকাবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয় সে বিষয়েও দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা।

আসন্ন ৩০ জুলাইয়ের অনুষ্ঠান ঘিরে এলাকায় ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই আয়োজন হবে একটি দৃঢ় পদক্ষেপ এমনটাই প্রত্যাশা করছে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট