1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

সোহাগ হত্যার বিচারের দাবীতে নওগাঁয় সংগ্রামী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ 

যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১টায় সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। এখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তার জন্য। বিচারহীনতা থামাতে হবে, তাছাড়া আমরা নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। বিক্ষোভ সমাবেশে তারা বলেন দ্রুত এর বিচার করতে তানা হলে নওগাঁয় জনবিস্ফোরণ ঘটানো হবে।

এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা-কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামীলীগ যদি খুন, গুম, নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯ মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবেনা। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না।

এসময় তারা নওগাঁ জেলা কোন চাদাবাজের স্থান হবে না। বিএনপি অনেক গুন, নয় মাসে দেড়শ খুন। টাকা তোলে পল্টনে চাদাঁ যায় লন্ডনে। বিএনপি’র কালো হাত ভেঙ্গে দিব আমরাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এনসিপি’র মুখ্য সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান, ছাত্র সমন্বয়ক মো. আজাহার মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক তানজিল প্রমুখ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট