1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :

আগেই গুঞ্জণ উঠেছিল অধিনায়কত্ব ছাড়ার। শেষ পর্যন্ত তাই সত্যি হলো। কলম্বো টেস্টে বাজেভাবে হারার পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণাটা দিলেন শান্ত নিজেই।

২০২৩ বিশ্বকাপের পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল তাকে। তার এক বছর না পেরোতে গত বছর নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। এরপর বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন শান্ত। যদিও টি-টোয়েন্টির নেতৃত্বটা তখনই ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে শান্ত জানতে পারেন ওয়ানডের নেতৃত্বে আর রাখা হচ্ছে না তাকে। তার বদলে মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্বটা। এরপর থেকেই গুঞ্জন ছিল, শান্ত টেস্টের নেতৃত্বটাও নিজের কাছে রাখবেন না আর। শেষমেশ সে গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের চতুর্থ দিনে শনিবার ছয় ওভারের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর কেবল ১৮ রান।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে (১৪) দিনের শুরুতেই ফেরান জায়াসুরিয়া। পরের ওভারে ফেরান তিনি নাঈম হাসানকে। এরপর নিজের বলে তাইজুল ইসলামের ক্যাচ নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট।

শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন থারিন্ডু রাত্নায়াকে।

বিসিবি কদিন ধরে উদযাপন করছেন টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটে ২২তম ইনিংস ব্যবধানের হার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট