1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদকবিরোধী অভিযান ২ জনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুরে ধর্মান্তর ও বিবাহ: নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন জনতা রানি হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

নবীনগরে পারিবারিক বিরোধে ভাতিজার কোপে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম ও তার ভাই দুধন মিয়ার মধ্যে জমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ওই বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে মোহাম্মদ বাইজিদ ক্ষিপ্ত হয়ে তার চাচা রফিকুল ইসলামের ওপর দা দিয়ে আঘাত করে। হঠাৎ হামলায় রফিকুলের বাম হাতের কব্জি কেটে পড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে পালাতে দেখে এবং আহত চাচাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন,

“এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট