1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব- কে হাতুড়ি পেটা ও কুপিয়ে মারাত্মক জখম

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় বুধবার (২৫ জুন) বিকেলে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও সদস্যসচিব মাসুম বিল্লাহ। এনসিপি’র পূর্ব নির্ধারিত একটি মিটিং-এ বুধবার বিকেলে শহরের বাদামতলায় অংশগ্রহনের জন্য সেখানে আসেন তিনি। এসময় মিটিং শুরু হওয়ার প্রাক্কালে পূর্ব থেকে ওৎ পেতা থাকা বেশ কয়েকজন যুবক অতর্কিতে তার উপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি হাতুড়িপেটা ও ধারালো অস্ত্রের আঘাতে তখন মাসুম বিল্লাহ মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। শরীরের বিভিন্ন জায়গায় তাকে হাতুড়ি দিয়ে পেটানো ও কোপানো হয়। তাকে বাঁচাতে কয়েকজন এগিয়ে এলেও সাঁড়াশি আক্রমণের কাছে তারা পেরে ওঠেন নি। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে অকূস্থলে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। হাসপাতালে নেয়ার পরে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা ইতিমধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারে মাদারীপুর সদর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। তিনি জানান, অপরাধী যেই হোক তাদের বিন্দুৃমাত্র ছাড় দেয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট