1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

গল টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচটিতে ড্রয়ের পাল্লাই ভারি। চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রানের। নাজমুল হোসেন শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত আছেন।

হাতে আর মাত্র একদিন। পিচ এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক। তাই নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।

গল টেস্টের প্রথম ইনিংসে ডাক (১০ বলে ০) মেরেছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডানহাতি এই ওপেনার। এবার ২০ বল খেলে বিজয় আউট হন ৪ রানেই।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪৮৫ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর মুমিনুল হককে বেশ আত্মবিশ্বাসী দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ৪০ বল খেলে ১৪ রানে থামেন মুমিনুল। থারিন্ডু রত্নায়েকেকে সুইপ করতে গেলে বল ব্যাটের পর হেলমেটে লেগে ওপরে উঠে যায়, দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন সাদমান। সবশেষ ৭ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। এবারও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে থারিন্ডু রথনায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাকে। ১২৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

এর আগে আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট