1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

নওগাঁয় এইসএসসি প্রশ্নপত্র চুরি; তিন সদস্য বিশিষ্ট তদন্তে কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানা জানি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সহ আরও দুই কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।কয়েকটি ছবি থেকে দেখা যায়, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মালেক বলেন, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেনি তিনি।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, আমি গতকাল ঢাকায় ছিলাম। আমার পরিবর্তে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে ছিলেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সার্কেলসহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসক স্যারকে তদন্ত প্রতিবেন জমা দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, তদন্ত প্রতিবেন জমা দেওয়ার যদিও নির্দিষ্ট কোন তারিখ দেওয়া হয়নি তদুপরি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেন জমা দেওয়া যায় সেলক্ষ্যে কাজ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট