1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো দুর্বলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “প্রতি বছর যেভাবে সফলভাবে ঈদের জামাত হয়, এবারও সেভাবেই হবে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না।”

তিনি জানান, জাতীয় ঈদগাহে কেবল ধর্মীয় আয়োজনে নয়, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনী মাঠে রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার ভাষায়, “নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী।”

এ সময় তিনি গুজব ও ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যা সংবাদ ছড়ালে পাশের দেশগুলো তা সুযোগ হিসেবে নেয়, ফলাও করে প্রচার করে। তাই দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি।”

এর আগে, ঈদযাত্রায় যাত্রী হয়রানি নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

যাত্রীদের সঙ্গে প্রতারণা ও লঞ্চ ছাড়ার সময় অযথা দেরি করানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, “মাত্র দু-একটি লঞ্চের কারণে পুরো ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়, এটা কাম্য নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট