1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঈদের চার সিনেমা, মুক্তি পাচ্ছে কোনগুলো

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

ঈদের সিনেমা নিয়ে তোড়জোর বেশ আগেই শুরু হয়েছিল। মুক্তির তালিকায় যোগ হয়েছিল দশটিরও বেশি সিনেমা। কিন্তু দিন ঘনিয়ে আসতেই বেশ কিছু সিনেমা সরে দাড়িয়েছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, নীলচক্র, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল।

আজ বুধবার সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমা। ছবিটির গান, টিজার অন্তর্জালের আসার পর আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে ছবিটি। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি। সিনেমার টিজার, পোস্টার বেশ পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকেরা পছন্দ করেছেন। মিঠু খান পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু প্রমুখ।

গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি ‘এশা মার্ডার: কর্মফল’। অবশেষে এবার ঈদুল আজহায় আসছে এটি। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

অনেকটা হুট করেই এবার ঈদের সিনেমার তালিকায় যোগ হয় ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির ট্যাগলাইন ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

‘ইনসাফ’ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমাটি সোমবার সেন্সরে জমা পড়েছে।

এই ঈদে থাকছেন পূজা চেরীও। ‘টগর’ সিনেমায় তার সঙ্গে জুটি হয়েছেন আদর আজাদ। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট