1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি

জাতীয় সম্মাননা পেলেন সহকারি কমিশনার আমিনুল ইসলাম তারেক

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জাকীরুল ইসলাম সবুজ, ষ্টাফ রিপোর্টার পঞ্চগড়
তামাক নিয়ন্ত্রণে এবছর জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক।

তাঁকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করে থাকেন।

শনিবার দুপুরে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এই সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. মো: আবু জাফর সহ বিভন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আমিনুল ইসরাম তারেক গত তিন মাসে তামাক নিয়ন্ত্রণে ২২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। তামাক নিয়ন্ত্রণ কাজে প্রশংসনীয় অবদান রাখার জেলা টাস্ক ফোর্স ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

তিনি গত আট মাস ধরে নেজারত ডেপুটি কালেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের এই প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। তারপর ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তির্ণ হয়ে তিনি ২০২২ সালে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে চাকুরিতে যোগদান করেন।

সম্মাননা প্রাপ্তিতে অভিভূত এই কর্মকর্তা। মুঠোফোনে অনুভূতি জানিয়ে তিনি বলেন আমি কল্পনাও করিনি এই সম্মাননা আমি পাবো।

জেলা প্রশাসক মো: সাবেত আলী এই জেলায় যোগদান করার পর কাজের গতি বেড়ে যায়। প্রতিদিন যা করি তার রিপোর্ট পাঠানোর জন্য তিনি সবসময় আমাদের উৎসাহিত করেন। এই সম্মাননা পঞ্চগড়ের জেলা প্রশাসক এবং জেলাবাসীরও।

জেলা প্রশাসক মো: সাবেত আলী জানান, আমাদের কর্মকর্তারা সবাই অত্যন্ত এ্যাকটিভ। আমিনুল ইসলাম তারেকের সম্মাননা প্রাপ্তিতে আমরা গর্বিত। এই সম্মাননা আমাদের গর্বিত ও প্রেরনা জাগিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট