1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ঈশ্বরগন্জে প্রতারনার ফাঁদে পরে নিঃস্ব নজরুল:

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ নাজমুল হুদা উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামের নুরুল হক-এর ছেলে।

ভুক্তভোগী মো. নজরুল ইসলাম বলেন, “অভিযুক্ত মোঃ নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) হিসেবে কর্মরত। সে আমার ছেলে মফিদুল ইসলাম রাব্বি-কে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা নেয়। ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে তার ব্যক্তিগত একাউন্টে এবং বাকি ১,০০,০০০ (এক লক্ষ) টাকা নগদ ক্যাশে দেওয়া হয়। টাকা নেওয়ার পর সে চাকরি না দিয়ে নানা টালবাহানা শুরু করে। আমি আমার টাকা ফেরত চাইলে কয়েকবার সে টাকা পরিশোধ করার তারিখ দিয়ে দিয়ে আমাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে সে টাকা ফেরত দিবে না বলে জানায় এবং তার ক্ষমতার জোরে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া শুরু করে। পরে জানতে পারি, সে শুধু আমার সাথেই নয়, তার নিজ এলাকার বেশ কয়েকজনের সাথে এমনকি আত্মীয় স্বজনদের সাথেও একইভাবে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। আমি সহজ সরল মানুষ। তার চালাকি বুঝতে না পেরে আমি ঋণ করে তাকে টাকা দিয়েছি। নাজমুলের প্রতারণায় এখন আমি নিঃস্ব।”

নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্ত নাজমুলের এক খালা জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত দুইজনই তার নিকটাত্মীয়। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাজমুলের টাকা আত্মসাৎ করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সে। পরে বাধ্য হয়ে নাজমুলের বাবা-মা জমি বিক্রি করে পাওনাদারদেরকে টাকা পরিশোধ করেছেন। এমনকি রাজু নামক নাজমুলের আরেক খালাতো ভাইয়ের স্বাভাবিক নিয়মে পুলিশে চাকরি হওয়া স্বত্বেও নাজমুলের সুপারিশে চাকরি হয়েছে বলে টাকা দাবী করে সে। আবার একই কাজ করায় পরিবারের সদস্যরা নাজমুলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন বলেও জানান তিনি।

অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে অভিযুক্ত নাজমুল বলেন, “অভিযোগকারী সম্পর্কে আমার মামা হয়। তার ছেলের চাকরির জন্য আমি ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে অন্য একজনকে দিয়েছিলাম। সেই ব্যক্তি টাকাটা দিব-দিচ্ছি বলে আমাকে ঘুরাচ্ছে, তাই আমিও মামাকে টাকাটা ফেরত দিতে পারতেছি না। কয়েকদিন আগে মামাকে কথা দিয়েছি, ঈদের মধ্যে যেভাবেই হোক ১ লক্ষ টাকা পরিশোধ করবো। বাকী টাকাটাও আস্তে আস্তে দিয়ে দিবো।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, “এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক অনুসন্ধান শেষে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট