1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

মডেলিং বা ফটোসেশনে এখন প্রায়ই দেখা মেলে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। নিজের সামাজিক মাধ্যমে তা ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন নিয়মিতই। তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন রূপেই মেলে ধরলেন নায়িকা।

সাধারণত ব্রাইডাল মেকওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু। আর এতে যেন নায়িকা হয়ে ওঠেন আরও অনন্য। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অপু বিশ্বাস। যেখানে নায়িকার চমৎকার বধূবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে।

অপু বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে। এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু। তবে এবারের ব্রাইডাল মেকওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে, এক রাজকীয় আবহে। এদিন অপুর পরনে সাদা-সিলভার টোনের গাউন, বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই নায়িকার চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্য। তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্তরা। তাদের একজনের মন্তব্য এমন- নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

আপাতত কোনো সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশন নিয়েই ব্যস্ততা অপুর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন তিনি। এর বাইরে ছুটি কাটাতে কিংবা অবকাশ যাপন করতে দেশের বাইরেও যান নায়িকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট