1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

বদরগঞ্জে সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে মে ২০২৫ মঙ্গলবার সকালে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য অধিকার আইন এমন একটি আইন, যা নাগরিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার কোন খাতে কী পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছে, কীভাবে তা ব্যয় হচ্ছে এবং তার দ্বারা কতটুকু সুফল অর্জিত হচ্ছে এসব তথ্য জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন, এক্ষেত্রে তাঁদের আন্তরিক ভাবে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কারণ গণমাধ্যম কর্মীরাই সমাজের দর্পণ এবং তাঁদের বস্তুনিষ্ঠ ও সচেতনমূলক কাজের মাধ্যমেই সমাজকে আরও দায়িত্বশীল করে গড়ে তোলা সম্ভব। তাই তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, তথ্য অধিকার আইন গণতান্ত্রিক সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আইন নাগরিকদের সরকারি তথ্য জানার অধিকার প্রদান করে যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ও নাগরিক সমাজ একযোগে কাজ করলে এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমাদের সকলকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসাবে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। এই আইন শুধু তথ্য জানার অধিকার নয়, এটি সুশাসনের ভিত্তি ও গণতন্ত্রের শক্তি। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, তথ্য অধিকার আইনের তথ্য প্রদানের সময়সীমা এবং আপিল নিষ্পত্তির সময়সীমা আরো কমানো উচিত। এছাড়াও তাঁরা বলেন, এই ধরনের অনুষ্ঠান তথ্য অধিকার আইন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট