1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

কলমাকান্দায় মহাদেও নদী থেকে অবৈধ বালু উত্তোলন সাতটি ট্রাক জব্দ, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে মহাদেও নদী থেকে উত্তোলিত বালু বহনের সময় সাতটি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় স্থানীয় কিছু সচেতন ব্যক্তি এই ট্রাকগুলো আটক করেন। পরে গাড়িগুলো বালুসহ চালকদের সঙ্গে কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত গাড়িচালকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. শাকিল, মো. রুবেল, মো. নিজাম উদ্দিনসহ সাতজন। তারা জানান, উপজেলার রংছাতি মোড় মাদরাসা এলাকার আনোয়ার, জুয়েল ও হাসানো গাঁওয়ের রুবেলের কাছ থেকে প্রতিটি গাড়ির বালু ১২ হাজার টাকায় কিনে নেন। তবে শুধু বালু কিনেই থেমে থাকেনি খরচ— কলমাকান্দা বাজার পার হওয়ার সময় দিতে হয়েছে বাড়তি টাকা।

চালকদের অভিযোগ, ছোট ট্রাক থেকে ৪ হাজার এবং বড় ট্রাক থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয় বাজার পারাপারের সময়। মো. রুবেল নামে একজন চালক জানান, আগাম ৪ হাজার টাকা নিয়েছেন শরীফ নামে এক যুবক। অপর চালক মো. নিজাম উদ্দিনের ভাষ্য, জহির নামের এক যুবক তার কাছ থেকে আগাম ৩ হাজার টাকা নিয়েছেন।

এই চাঁদাবাজির বিষয়ে কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, “একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি একটি চক্র বাজার পারাপারের নামে গাড়িচালকদের কাছ থেকে টাকা আদায় করছে। ইতোমধ্যে কয়েকজনের নাম শনাক্ত করা গেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, “জব্দ হওয়া গাড়িগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে, নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি তাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট