1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

হত্যার সাত দিনেও হয়নি আসামী গ্রেফতার; প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাও গ্রামের গৃহবধূ খাইরুন নাহার (২৭) হত্যার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, সাতদিন পার হলেও মামলার অভিযুক্ত চিহ্নিত আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। যদিও ঘটনার রাতেই গৃহবধূর স্বামী তাজমুল হককে প্রধান আসামী করে আরও ছয়জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছিল।b দ্রুত আসামীদের আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘আসামী গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এ তথ্য সঠিক নয়। হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
উল্লেখ্য, গত সোমবার (২১ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে গৃহবধূ খাইরুন নাহারকে হত্যা করে ফেলে রাখা হয়।
নিহতের পরিবারের দাবি, সাত বছর আগে পারিবারিকভাবে সাদেকুল ইসলামের মেয়ে খাইরুন নাহারের সঙ্গে তাজমুল হকের বিয়ে হয়। সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন।
পরিবারের অভিযোগ, এ নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন স্বামী তাজমুল হক, শাশুড়ি দরিফন বেগম এবং চাচি শাশুড়ি দুলালি বেগম। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট