1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুর সদরে জোরপূর্বক গাছ কেটে বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের সদর উপজেলার পিরুজালী এলাকার এক ভাড়াটিয়া অভিযোগ করেছেন, পুলিশের সোর্স পরিচয়ে ও বিএনপি নেতাদের সহযোগিতায় জোরপূর্বক তাঁর জমির গাছ কেটে নিয়ে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হোতাপাড়া  জয়দেবপুর থানার অপর পাশে ভাওয়াল পাঠাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেলায়েত চোকদার এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বেলায়েত চোকদার জানান, তিনি পিরুজালীর সড়কঘাট এলাকায় মাহাবুব নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বর্তাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মোঃ হাসান দিনের আলোতে তাঁর জমি থেকে জোরপূর্বক প্রায় তিন লাখ টাকার মেহগনি, আকাশমণি ও অন্যান্য মূল্যবান গাছ কেটে নিয়ে যান এবং  গাছ গুলো ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের কাছে বিক্রি করেন।
তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় পিরুজালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমানের(হাবিব বেপারী) কাছে বিচারপ্রার্থী হলেও তিনি কোনো সমাধান না দিয়ে শুধু কালক্ষেপণ করেন।
এই বিষয়ে পিরুজালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বেপারীর কাছে কোনো সমাধান না পেয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেই, অভিযোগের তদন্ত অফিসার এসআই নূরে আলম ১৫ দিন পার হয়ে গেলেও কোনো সমাধান পাইনি বরং কোনো এক অদৃশ্য কারণে গড়িমসি করে সময় কাটিয়ে দেয়।
বেলায়েত চোকদার সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার কষ্টে লাগানো গাছ এভাবে কেটে নিয়ে যাওয়া অন্যায়। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট