1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়, যেখানে চাঁন মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আওয়ামী কৃষক লীগের পিরোজপুর জেলা সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বিএনপি প্রার্থী শামীম বিন সাঈদী’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য জহিরুল ইসলাম কলিমকে হুমকি ও হামলা চালায়।

পরবর্তীতে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর বিকেলে, চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা চালায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়ির মালামাল লুটপাট করে। তারা কলিমের বৃদ্ধ মায়ের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় জহিরুল ইসলাম কলিম পরিবারসহ ঢাকায় চলে যান।পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানায়, ২০১৮ সালের ঘটনায় মামলার পর চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট