1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নওগাঁয় রহস্যজনকভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁর পোরশায় রহস্যজনক ভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। কিছুদিন যাবত তাদের বাড়ির লোকজন বাহিরে যাতায়াত দেখতে পাচ্ছিল না। এছাড়া বাড়ীর মূল দরজায় বাহির থেকে তালা লাগানো ছিল। সকালে ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায়  প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস খুলে দেখতে পান রেজিয়া এর মরদেহ দরজার কাছেই উপুর অবস্থায় মেঝোতে পড়ে আছে। পরে বিষয়টি থানা পুলিশে অবগত করা হয়।

পরবর্তীতে পিবিআই এবং সিআইডির নেতৃত্বে পোরশা থানা পুলিশ স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। রেজিয়া খাতুনের মরদেহ মেঝেতে উপুর অবস্থায় এবং তার ভাই নুর মোহাম্মদের মরদেহ তার শয়ন কক্ষে পড়ে আছে। তাদের মৃত্য রহস্যজনক বলে মনে হচ্ছে।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, তারা নিজেদের বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। নুর মোহাম্মদ কিছুটা মানষিক ভারসাম্যহীন হলেও বোন রেজিয়া বেগম সুস্থ ছিলেন। গত কয়েকদিন থেকে এলাকাবাসী তাদের দেখতে পায়নি। দূর্গন্ধ ছড়ানোর পর প্রতিবেশীরা গিয়ে তাদের মরদেহ দেখে থানায় সংবাদ দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট