1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

জলঢাকায় ফিলিস্তিনের প্রতি সংহতি ও  বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ লাল মিয়া (জাহিদ) নীলফামারী প্রতিনিধিঃ
জায়নবাদি ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের উপর নির্বিচার সন্ত্রাসী হামলা এবং নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত নো ওয়ার্ক, নো ক্লাস, নো এক্সাম কর্মসূচি নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে। মজলুম ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে উত্তাল হয়ে উঠে শহরের প্রধান প্রধান সড়ক ও জিরো পয়েন্ট ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় জলঢাকা সরকারি হাই স্কুল মাঠে সমবেত হয় সর্বস্তরের মুসলিম। দল, মত নির্বিশেষে সব মানুষ দলে দলে অংশ গ্রহণ করে মিছিল ও সমাবেশে। শহরের প্রতিটি পাড়া-মহল্লা, মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটে আসে আবালবৃদ্ধবনিতা। হাতে ফিলিস্তিনের পতাকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা।  মাথায় জাতীয় পতাকা ও ফ্রী ফিলিস্তিন লেখা কাপড়ের ব্যান্ড আর মুখে শ্লোগান।
‘লিল্লাহি তাকবির আল্লাহু আকবার’, ‘দুনিয়ার মুসলিম এক হও,  ‘ইসরায়েল মানুষ মারে, জাতিসংঘ কি করে’, ফিলিস্তিনে গণহত্যা অবিলম্বে বন্ধ করো, করতে হবে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকার ঐতিহাসিক জিরো পয়েন্ট এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন ছাত্র জনতা বক্তব্য রাখেন। তারা ইসরায়েল নৃশংসতার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান এবং বর্বরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ইসলামি রাষ্ট্রসমুহ, ওআইসি এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
একই সাথে মুসলিমদের প্রতি ইসরায়েলী সকল পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের জন্য নামাজ শেষে দোয়া করা এবং ইহুদিদের ধ্বংসের জন্য মোনাজাত করার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট