1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।  বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ শুল্ক আরোপের কথা জানান তিনি।

বক্তব্যের শুরুতে ট্রাম্প বলেন, “আজ খুব ভালো খবর রয়েছে।” এই কথা শোনার পর সাংবাদিকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই দিনের জন্য যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে অপেক্ষা করছিল।” তিনি আরও বলেন, “বাণিজ্যে অনেক সময় ‘বন্ধু’ও শত্রুর চেয়েও খারাপ হয়ে দাঁড়ায়।” এছাড়াও, তিনি এই দিনটিকে আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’ এবং আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন হিসেবে উল্লেখ করেন।

এশিয়ার বিভিন্ন দেশের ওপর ট্রাম্প নতুন শুল্ক আরোপ করেছেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:

  • চীন – ৩৪%
  • ভিয়েতনাম – ৪৬%
  • তাইওয়ান – ৩২%
  • জাপান – ২৪%
  • ভারত – ২৬%
  • দক্ষিণ কোরিয়া – ২৫%
  • থাইল্যান্ড – ৩৬%
  • মালয়েশিয়া – ২৪%
  • কম্বোডিয়া – ৪৯%
  • বাংলাদেশ – ৩৭%
  • সিঙ্গাপুর – ১০%
  • ফিলিপাইন – ১৭%
  • পাকিস্তান – ২৯%
  • শ্রীলঙ্কা – ৪৪%
  • মায়ানমার – ৪৪%
  • লাওস – ৪৮%

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেসব দেশের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে, তা আগামী ৫ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০%-এর বেশি শুল্ক আরোপ করা হয়েছে, তা ৯ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট