1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজায় মৃত্যুর মিছিল, লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পরই গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে নিহতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছিল আল জাজিরা। তবে রয়টার্সের বরাতে পরে নিশ্চিত করা হয়, নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। এরপর হামাস দাবি করে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে, আহত হয়েছে আরও অনেক।হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে ইসরায়েল। ইসরায়েলি সরকার দাবি করেছে, এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করেই তাদের সামরিক অভিযান চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রস্থলের তিনটি বাড়ি এবং রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

নেতানিয়াহুর হুঁশিয়ারি : ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন। নেতানিয়াহু জানান, হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন।

যুদ্ধবিরতির ব্যর্থতা এবং নতুন সংঘর্ষ : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণের একদিন আগে, ১৯ জানুয়ারি, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পরই ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট