1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা সভায় আলোচনা তিন কোটি থেকে পঁচিশ কোটি। বিজিবি কে সতর্ক থাকার নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচিত বিষয় ছিল রামুর গর্জনিয়া বাজার ইজারা প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ ২৫ কোটি টাকায় ইজারা ডাক হয়েছে গর্জনিয়া বাজারের। অথচ এই বাজারের আর্থিক আয় নির্ভর করছে নাইক্ষ্যংছড়ি সীমান্তকে নিয়ে। এমন তথ্য জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মাসিক সভায় ইউএনও বলেন- নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ হলে গর্জনিয়া বাজার থেকে এতো আয় হবে না। সীমান্তে বিজিবিকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। চোরাচালান প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে বলে যোগ করেন ইউএনও। এছাড়াও তিনি অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড়কাটা বন্ধে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানান।
সভায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারি পরিচালক (এডি) আল আমিন বলেন- সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করে যাচ্ছে। আগামীতে আরও কঠোরভাবে বিজিবি দায়িত্ব পালন করবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতদের উপদ্রব ও চোরাচালান কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউছুফ, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ।

উল্লেখ্য যে, মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার পর উপজেলার মাসিক সাধারণ সভা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট