1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পিরোজপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যােগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচী 

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধিঃ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ ২০২৫( বুধবার) পিরোজপুর সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সামাজিক বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে। এজন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগের মাধ্যমে আমরা শহরকে সবুজ ও পরিবেশ বান্ধব রাখতে চাই।”

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শহরের বিভিন্ন সড়ক ও সরকারি স্থাপনার আশপাশে থাকা গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং গাছের গায়ে বিদ্ধ পেরেক অপসারণ করা।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শুধুমাত্র এক মাসের জন্য নয়, যতদিন পর্যন্ত শহরের গাছগুলো সম্পূর্ণ পেরেকমুক্ত না হবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

সহকারী বন সংরক্ষক মোঃ শামীম রেজা মিঠু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয়, ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। আমরা চাই গাছগুলোর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখতে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা, সাংবাদিক ও সুধীজন। এই কর্মসূচির মাধ্যমে গাছের প্রাকৃতিক বৃদ্ধি নিশ্চিত করতে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট