1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

হৃদয় হত্যা মামলার প্রধান আসামিসহ আটক-২

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক হত্যার ঘটনার মামলার প্রধান আসামি মোটরসাইকেল মেকানিক জান্নাত আলী (৩৮) ও বিপুল হােসেন (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্প।
বৃহস্পতিবার বিকেলের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তারকৃত জান্নাত মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে ও  বিপুল একই গ্রামের সাদিমানের ছেলে।
র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, বুধবার দুপুরে চর গোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়, এ ঘটনায় রামনগর বাজারে চর গোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জান্নাত ও তার সহযোগীরা। গুরুতর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বামন্দী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়,ঘটনার পর থেকেই জান্নাত ও তার সহযোগীরা পলাতক ছিল,
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের একটি বাড়ির সামনে পাঁকা রাস্তা থেকে জান্নাত ও বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে,পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট