1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাপাহারে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুলের ১ বছরের জেল, সাড়ে তিন কোটি টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফোরাজ হোসেন মৃদুলকে চেক ডিজঅনার মামলায় ১ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত, রবিবার ২৩ ফেব্রুয়ারী -২০২৫ দুপুরে মেহেরপুর আদালতের যুগ্ম দায়রা জজ আদালতের রিচারক (২য়) কবির হোসেন এ রায় দেন,মামলার বাদী দেবাশীষ বাগচি জানিয়েছেন, ২০১৪ সালে ফরহাদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর তিনি দেবাশীষ বাগচির সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব শুরু করেন, কিন্তু শরফোরাজ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পর এক কোটি ৮০ লাখ টাকার চেক দিয়ে তাকে ব্যবসা থেকে সরিয়ে দেন,ওই চেক ব্যাংকে ডিজঅনার হলে মৃদুলের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়,পাল্টা মৃদুলও দেবাশীষের বিরুদ্ধে চেক চুরির মামলা করেন এবং পুলিশ দিয়ে হয়রানি করেন, প্রশাসনের লোকজন তার বাড়িতে পাঠিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। পরে তারা আত্মগোপন করেন, ৫ আগস্ট দেশে পরিস্থিতি পরিবর্তন হলে তারা ফিরে আসেন।
দেবাশীষ বাগচি জানিয়েছেন, আদালতের রায়ে তিনি খুশি এবং আশা করেন আদালতের মাধ্যমে দ্রুত পাওনা টাকা পাবেন।মামলার বাদিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. খ.ম. ইমতিয়াজ বিন হারুন জুয়েল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এম এ মতিন,উল্লেখ্য, সরফোরাজ হোসেন মৃদুল ২০১২ সালে মেহেরপুর শহরের মহিলা কলেজমোড় সংলগ্ন ‘ওষুধ বিপনী’ নামে একটি ফার্মেসিতে কর্মচারী ছিলেন, রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে দেখা যেত তাকে, তবে ২০১৪ সালে তার ভাই ফরহাদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর মৃদুলের ভাগ্য বদলে যায়, ২০১৫ সালে তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ পান এবং তারপর থেকে তার জীবনযাত্রা পাল্টে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট